শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ছাতা ও নেওয়াজ বিতরণ

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ভুইগড় শান্তিধারা সাইনবোর্ড এলাকাবাসীর উদ্যোগে ও ফাউন্ডেশন রশীদ এবং দেশসেরা বেকারী আইটেমের অন্যতম প্রতিষ্ঠান ফুডল্যান্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য এনামুল হক মামুনের সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী সাজিদ ও রায়হান হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফতেহ মোঃ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, ফতুল্লা থানা জাসাসের সভাপতি আব্দুল লতিফ তুষার, বিশিষ্ট ব্যবসায়ী সুলতানা সারমিনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ণ ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে সকলকে ঐক্রবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ প্রায় ছয়শতাধিক মানুষের মাঝে তীব্র গরম ও বৃষ্টির অন্যতম বন্ধু ছাতা বিতরণ করা হয়। সেই সাথে গরীব দুস্থ্য ও অসহায়দের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Related posts

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় এমপি বাবু

Bablu Hasan

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Bablu Hasan

বুড়িচংয়ে অধ্যাপক মো. ইউনুস এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দু:স্হ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Bablu Hasan