প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
কারখানা বন্ধের বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আজকে গ্যাস বা বিদ্যুৎ সরবরাহ-সংকটের কারণে কোনো কারখানা বন্ধ করা হয়নি।
গাজীপুর ও নারায়ণগঞ্জে অবস্থিত আমাদের কয়েকটি সদস্য কারখানা ৩ থেকে ৪ দিনের ছুটি ঘোষণা করেছে। কারণ সামনে দুটি ছুটি রয়েছে – ৫ আগস্ট বুধবার (পূর্ব নির্ধারিত বাৎসরিক ছুটি কারো কারো ক্ষেত্রে) ও ৭ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটি।
এর পাশাপাশি শ্রমিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কয়েকটি কারখানা আগামীকাল মঙ্গলবার ও বৃহস্পতিবার, আবার কেহ বৃহস্পতিবার ও শনিবার অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করে টানা ৪দিনের ছুটি দিয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা অনুরোধ করেছেন যে, এই অতিরিক্ত ছুটির দিনগুলো আগামী দিনগুলোতে সাধারণ ডিউটির মাধ্যমে সমন্বয় করা হবে। আমরা বিশ্বাস করি, এটি একটি সবার জন্য লাভজনক (উইন-উইন) ব্যবস্থা হবে, কারণ এতে শ্রমিক বা কারখানা—কোনো পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
এছাড়া, এই সময়ের মধ্যে যদি ডাইং ইউনিটগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, তাহলে চলমান গ্যাস-সংকটের মধ্যেও কিছু ফ্যাব্রিক প্রস্তুত করা সম্ভব হবে, যা কারখানাগুলোর জন্য উপকারী হবে।
আশা করি, এই বার্তাটি বিষয়টি সবার কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে সহায়ক হবে।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ হাতেম
সভাপতি
বিকেএমইএ


