শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসী বার্মাস্ট্যান্ডে স্বপন নাজিমের চাঁদাবাজি,মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নাম্বার ওয়ার্ডের বামাস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি, তেলচুরি এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্বপনবাহিনী। এলাকাবাসী মুখ খুলতে সাহব পাচ্ছেন না ওই বাহিনীর ভয়ে। যে তাদের বিরুদ্ধে কথা বলেন তাদের উপর নেমে আসে নানামুখী নির্যাতন। দ্রুত এই মাদক, চাঁদাবাজ ও চোরাই তেলের সিন্ডিকেট রুখে দিতে এদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গেল ফ্যাসিস্টদের দোসর হিসেবে এক নামে ওই এলাকায় পরিচিত স্বপন ও নাজিম বাহিনী। গেল আওয়ামীলীগের আমলে চোরাই তেলের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন। চোরাই তেলের অন্তরালে মাদক ব্যবসার সাথেও তারা জড়িত। এই বাহিনীর প্রধান স্বপন তার সেকেন্ড ইন কমান্ড নাজিম। এই বাহিনীর প্রধান স্বপনকে গ্রেফতার করলেই তেল চুরি ও তার অন্তরালে মাদক

 

 

ব্যবসা ও চাঁদাবাজির সকল খবর  বের হয়ে আসবে।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল কাদিরের পুত্র স্বপন এবং আলী নেওয়াজের পুত্র নাজিম দীর্ঘদিন ধরে এলাকায় তেলচুরি ও মাদক ব্যবসা পরিচালনা করছেন। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির অন্যতম সহযোগী স্বপন এখনও বহাল তবিয়তে তেলচুরি তার অন্তরালে মাদক ব্যবসা ও বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে।
এলাকাবাসীর একাধিক অভিযোগে উঠে এসেছে, এই দুইজনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তেলচুরি ও অবৈধ মাদকের বিস্তার ঘটিয়ে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে কথা বললে হুমকি-ধামকি ও হয়রানির শিকার হচ্ছেন অনেক সাধারণ মানুষ।

মাদক ও চোরাই তেলের কারবার দিনের বেলায়ও চলে। লোকজন মুখ খুলতে ভয় পায়। কারণ এরা ফ্যাসিষ্টদের দোসর ও বর্তমানে ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সহযোগীতায় রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকার সচেতন মহল এই বিষয়ে প্রশাসনের দ্রুতত হস্তক্ষেপ কামনা করেছে। তাঁরা মনে করছেন, স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় এ ধরনের অপরাধের বিস্তার হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বলেন, ওই এলাকায় তেলচুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়টি শুনেছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
র‌্যাপিড ্এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃকর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, বার্মাস্ট্যান্ড এলাকায় নদীর পারে ও বিভিন্ন জায়গায় জ্বালানি তেল চুরি করছে এমন কয়েক জনের নাম এসেছে। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে খুব শিগ্রই।

Related posts

সিদ্ধিরগঞ্জে ব্যবাসায়ীর বাড়ির সীমানাপ্রাচির গুড়িয়ে জায়গা দখলের অভিযোগ

Bablu Hasan

ভুমিদস্যু চাঁদাবাজি হত্যাসহ একাধিক মামলার আসামী সোনারগাঁয়ে গ্যাসের নামে আলাউদ্দিনের কোটি টাকার বাণিজ্য

Bablu Hasan

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের বিবৃতি

Bablu Hasan