শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ পিছাতে পারবে নাঃ আবু নাসের শেখ

Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে রামগঞ্জ জেলার ১০ নং ভাটরা ইউনিয়নের বাউরখাড়া গ্রামে আলোচনা সভা ও আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভা যাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ওই এলাকায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। ১০ নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রামগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেখ বলেন, আগামী ২০২৬ সালের নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ পিছাতে পারবে না। ফ্যাসিষ্ট সরকারের আমলে এভাবে আমরা একসাথে একত্রিত হয়ে প্রোগ্রাম করতে পারি নাই। দীর্ঘ বছর জেলযুলুম অত্যাচর, নিপীড়ন, নির্যাতন সহ্য করে নেতাকর্মীরা ছিলেন মাঠে।

আবু নাসের শেখ বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একদলীয় বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, উৎপাদনমুখী অর্থনীতি, কৃষি বিপ্লব, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিল্পোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ণ সবই বিএনপির গুরুত্বপূর্ণ অর্জন। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন-সংগ্রাম, আর তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মভিত্তিক রাজনীতির দিশা দলটিকে যুগোপযোগী ও অভিযোজনশীল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, এদেশে কোটি কোটি তরুণরা দেশ নায়ক তারেক রহমানের জন্য অধিক আগ্রহে দিন কাটাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আরো আধুনিক আর স্বনির্ভর। প্রিয় নেতার নেতৃত্বে বিএনপি হয়ে উঠেছে ছাত্র-তরুণ-যুবকসহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে আরো গ্রহণযোগ্য। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও ভিশন ২০৩০ রূপরেখার মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য, শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা, দেশের কোটি কোটি বেকার যুবকের কর্মসংস্থান আর গ্রাম বাংলার জনগণের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করবে। তাই দেশ নায়ক তারেক রহমানের ভাবনাকে এগিয়ে নিতে দেশের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে লাল সবুজের দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রামগঞ্জ আসনের লাখ লাখ মানুষের নিরাপদ আশ্রয়স্থল, আস্থার প্রতিক আবু নাসের শেখ।

Related posts

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Bablu Hasan

দুই অপহৃত কিশোরী উদ্ধার করলো পিবিআই

Bablu Hasan

জুলাই অভূত্থানের নিহত শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার

Bablu Hasan