শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনাঃ মোহাম্মদ হাতেম

Print Friendly, PDF & Email

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, টেকসই অবকাঠামো এবং ডিপ সি-পোর্ট সুবিধা নিশ্চিত করা জরুরি।

বুধবার (৬ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় গার্মেন্টস টেকনোলজি এবং লিন ম্যানুফ্যাকচারিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিকেএমইএ সভাপতি।

তিনি শিক্ষার্থীদের আধুনিক শিল্প খাতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়, বরং বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। পাশাপাশি সততা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন তিনি। লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করলে সফলতা অর্জন সম্ভব বলেও উল্লেখ করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং দেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা দেন।

বিকেএমইএ সভাপতি বলেন, আমাদের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত সহায়তা। নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে পারলে এই খাত আরো এগিয়ে যাবে।

শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Related posts

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিলে বক্তারা, কুমিল্লাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

Bablu Hasan

আয়না ঘরে যাদের বন্ধী রেখেছিল তাদের  অনেকেই এখনো  নিখোঁজ সেচ্ছাসেবক দলের সভাপতি

cnb editor

ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

Bablu Hasan