সিএনবি নিউজঃ সত্যিই, সমাজ সেবা করার জন্য এমপি বা মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নেই। নিঃস্বার্থ সমাজসেবা ব্যক্তিগত উদ্যোগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দলবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই যেকোনো অবস্থান থেকেই সমাজের উন্নয়ণে অসহায়, অস্বচ্ছলদের উন্নয়ণে সমাজের ভালো কাজ করা সম্ভব বলে মনে করছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ। তিনি বলেন, সমাজসেবার মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়ন করা, যা আপনি খুব সহজেই করতে পারেন। এর প্রয়োজন প্রয়োজন দেশ প্রেম ও মানুষের জন্য অগাধ ভালোবাসা। মোহাম্মদ সোহাগ বলেন, দীর্ঘ ২৬ বছরের ব্যবসায়িক জীবনে তিনি রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কাজ করেছেন, অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময়ই সাধ্যমতো পাশে থাকেন তিনি। সমাজের অবহেলিত মানুষকে সহযোগীতা করতে পারলে মনে তৃপ্তি পান তিনি। মহান আল্লাহ তায়ালাকে রাজী খুশির মাধ্যমে ইহকাল ও পরকালের মুক্তিই তার একমাত্র লক্ষ্য।
তরুণ উদীয়মান ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ বলেন, আমি দীর্ঘ ব্যবসায়ীক ক্যারিয়ারে দেখেছি মানুষের উপকার করতে হলে রাজনীতির প্রয়োজন হয় না। সহযোগীতা করার ইচ্ছাশক্তি, সুন্দর মন আর মানুষকে ভালবাসা প্রয়োজন। আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই এবং ভবিষ্যতে এমপি-মন্ত্রী হওয়ার কোনো খায়েশও নেই। আমি রাজনীতি করতে চাই না। মানুষের ক্ষতি না করে সারাজীবন উপকার করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও যতদিন বাঁচব মানুষের কল্যাণে কাজ করে যাব শেষনিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি।
তিনি বলেন, “আমরা ব্যবসায়ী, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, আমরা দেশের স্বার্থে উন্নয়ণের স্বার্থে একসাথে মিলেমিশে কাজ করি। ৫ আগস্টের পর অন্তবর্তীকালীন সরকার ছিল, আমরা তাদের সাথেও কাজ করেছি। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তাদের সাথেও মিলেমিশে দেশকে এগিয়ে নিতে আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শীতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা করি।
এসময় ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ বলেন, বাংলাদেশে অসংখ্য কলকারখানা থাকলেও ফ্লাওয়ার মিল হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো পরিবেশ দূষণ হয়না। বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে সারাদেশে প্রায় সাড়ে পাঁচশত মিলার রয়েছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার লক্ষ্য হলো এই খাতকে যুগোপযোগী, গতিশীল ও আধুনিকায়ন করা। এই সেক্টরের সকল উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের চাহিদা মাফিক গুণগত পরিবর্তন আনা। সেই কাজটিই আমরা করছি।


