শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

জালজালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছে প্রতারক লিয়াকত আলী

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার চিহিৃত ভূমিদস্যু যার পেশাই হলো মানুষকে প্রতারণায় ফেলে জমি দখলে নেওয়া। জমি কেড়ে নিয়ে সর্বশান্ত করা। ভূমিদস্যু জালজালিয়াতির মাধ্যমে মানুষকে জিম্মি করা প্রতারক ঠঁকবাজ লিয়াকত আলীতে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্প্রতিবার সন্ধায় মিজমিজি পূর্ব সাহেবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখলসহ প্রতারণা, জালজালিয়াতির মাধ্যমে মানুষকে জিম্মি করাসহ একাধিক অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, জালজালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী লিয়াতক আলী নামে একজন গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করেন। তার বিরুদ্ধে সিআর মামলা-৪৯২/২৬ এর মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি বলেন, আসামীকে সময় মত আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান।

সানারপাড় এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, গত সতের বছরে আওয়ামী ফ্যাসিষ্টদের অন্যতম দোসর লিয়াকত আলী আওয়ামীলীগের প্রভাব খাঁটিয়ে অন্যের জমি দখল, নিরীহ মানুষকে হয়রানী, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেরিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

Related posts

চলাচলের রাস্তা বন্ধ করলেন শফিক

Bablu Hasan

তোলারাম কলেজে অনাকাংখিত ঘটনার বিষয়ে যা বললেন মোহাম্মদ হাতেম

Bablu Hasan

মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি: শাহজাহান সাজু

Bablu Hasan