সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির (রেজিঃ-০৫৭৮) কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান প্রধান উপদেষ্টা, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ আঃ মতিন মিয়াকে সভাপতি এবং ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কমিটি ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মনিরুল ইসলাম রবি। কমিটিতে পাঁচ সদস্যের উপদেষ্টাদের মধ্যে জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ মনিরুল ইসলাম রবি, আব্দুল্লাহ আল মামুন, বিএম ডালিম ও ডা. মোঃ তমিজউদ্দীন রয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: হাজী জসিম উদ্দিন ভূইয়া, গোলাম রাব্বানী, শাহ আলম চৌধুরী ও মফিজুল ইসলাম মজু। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ফারুক হোসেন। সহ-সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল হাকিম ও আব্দুল রহিম। অর্থ সচিব: মোঃ রফিক মিয়া। সহ অর্থ সচিব: মুসলিম খান। সাংগঠনিক সম্পাদক: মোঃ মোক্তার হোসেন সরকার। সহ-সাংগঠনিক সম্পাদক: জাগন আলী ও কামাল হোসেন সরকার। প্রচার সম্পাদক: মজিবুর রহমান। সহ-প্রচার সম্পাদক: আবু তাহের। ক্রীড়া সম্পাদক: মোঃ হারুন উর রশিদ। সহ-ক্রীড়া সম্পাদক: মোঃ হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আব্দুল মোতালিব, ওবায়দুল হক স্বপন, আওলাদ হোসেন, নুরুজ্জামান ও হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
এসময় হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, একটি সুন্দর হীরাঝিল এলাকা গড়তে আমরা সবাই বদ্ধপরিকত। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই কমিটি ঘোষনা করা হয়েছে। এই কমিটির মাধ্যমে হীরাঝিল এলাকার বাসিন্দা, ব্যবসায়ী সকলে উপকৃত হবেন। তাছাড়া একটি সুন্দর সমাজ বিনিমার্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির নবগঠিত সভাপতি আলহাজ্ব আঃ মতিন মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার জানিয়েছেন, হীরাঝিল এলাকায় বসবাসরত সকলে আমরা একে অপরের ভাই ভাই। সবাই মিলে মিশে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করবো। মাদক মুক্ত পরিচ্ছন্ন হীরাঝিল আবাসিক এলাকা গড়ে তুলবো। এসময় তারা সকলের দোয়া চেয়েছেন।


