বুধবার ,   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
Cnbnews

আনসারী ওভারসীজের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশসেরা হাজীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আনসারী ওভারসীজের উদ্যোগে ২০২৬ সালের পবিত্র হজ্ব যাত্রীদের হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ হীরাঝিল দ্যা রোজ গার্ডেন নামে একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ২৭১জন হজ্ব যাত্রী পুরুষ ও মহিলা। আনসারী ওভারসীজের পরিচালক মাওলানা রেদোয়ান আনসারীর সভাপতিত্বে আয়োজিত হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য আলেম আল্লামা ইউনুস আহমেদ কাসেমী(দাঃবাঃ), বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা ইব্রাহিম আনসারীসহ আরো অনেকে।

এসময় প্রশিক্ষণ নিতে আসা হজ্বযাত্রীরা জানিয়েছেন, আনসারী ওভারসীজ দেশের হাজীদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। যার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার হাজী মহান আল্লাহ ও তার রাসূলের নৈকট্য হাসিলের জন্য পবিত্র মক্কা ও মদীনায় গমন করেন। হাজীদের রাহবার হিসেবে তাদের সকল কার্য সহজ ও নিপুন করে দিচ্ছেন আনসারী ওভারসীজের কর্মকর্তারাবৃন্দ। একজন হাজীদের সুন্দর ও মনোমুগ্ধকর ভাবে পবিত্র হজ্ব করতে দেশ থেকে সৌদি আরব নিয়ে গিয়ে হজ্বে কার্যক্রম শেষ করে ফের দেশের মাটিতে নিয়ে আসে আনসারী ওভারসীজ। তাই এই প্রতিষ্ঠানের উপর হজ্বযাত্রীরা খুশি ও বেশ স্বাচ্ছন্দেই আনসারী ওভারসীজের মাধ্যমে হজ্ব পালনে যান দেশের শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের হাজীরা।

আনসারী ওভারসীজের পরিচালক রেদোয়ান আনসারী জানিয়েছেন, দেশের মাটি থেকে বিদেশের মাটিতে গিয়ে সুন্দর ও মনোরমভাবে একজন হাজী যেন কোন রকম ঝক্কি জামেলা ছাড়াই হজ্বের কার্যক্রম শেষ করে পবিত্র ভূমি মক্কা ও মদীনা ঘুরে ফের সুন্দরভাবে দেশে ফিরতে পারেন তাই তার বাবা দেশ বিখ্যাত আলেম একাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা হাবিবুল্লাহ আনসারী (রহঃ) প্রতিষ্ঠা করেন আনসারী ওভারসীজ।

দীর্ঘ ২৪ বছর যাবৎ তার বাবার দেখানো পথেই এই প্রতিষ্ঠান হাজীদের সেবায় কাজ করে যাচ্ছে। দেশ থেকে হজ্ব যাত্রীদের সৌদি আরবের মক্কায় নিয়ে হজ্বের কার্যক্রম শেষ করে পবিত্র মক্কা নগরীর বিশেষ বিশেষ দর্শনীয় স্থাণ হাজ্বীদের দেখিয়ে যেয়ারাহ করিয়ে মদীনায় রাসূলকে সালাম দিয়ে বিশেষ বিশেষ যেয়ারাহ শেষ করে দেশের মাটিতে হাজীদের নিদিষ্ট গন্তব্যে পৌছে দেবার কাজটি করে আনসারী ওভারসীজ।

তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে ২৭১জন হজ্বযাত্রী যাবে পবিত্র নগরী মক্কায় হজ্ব পালন করতে। তিনি বলেন আজ হাজ্বীদের ফাইনাল প্রশিক্ষণের কার্যক্রম শেষ করেছি আলহামদুল্লিাহ। প্রশিক্ষণ নেওয়া হাজীরা চারটি ফ্লাইটে দেশ ছাড়বেন পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। প্রথম ফ্লাইন আগামী ১৮ এপ্লিল, দ্বিতীয় ফ্লাইট ২০ এপ্রিল, তৃতীয় ফ্লাইট ২৬ এপ্রিল, ৪র্থ ফ্লাইট ১৪মে। রেদোয়ান আনসারী বলেন, আনসারী ওভারসীজ দেশের হাজীদের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। তিনি সকলের কাজে দোয়া কামনা করেন।

 

Related posts

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Bablu Hasan

দুস্থদের নিয়ে কাউন্সিলর পলিনের ইফতার মাহফিল

Bablu Hasan

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

Bablu Hasan