শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

গত ২৪-১১-২৫ ইং “নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মসজিদ ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ” শীর্ষক শিরোনামে জাতীয় ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যার প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজ সেবক শহিদুল ইসলাম। এক প্রতিবাদলীপীতে তিনি বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে তিন যুগ আগে নির্মিত পাকা মসজিদ ভেঙে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থক শহিদুল ইসলামের বিরুদ্ধে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। শহীদুল ইসলাম বলেন, মিজমিজি সালুহাজী রোড এলাকায় বায়তুস সালাম জামে মসজিদটিতে নামাজ আদায় মুসল্লিদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিদিন শত শত ধর্মপ্রাণ মুসুল্লিরা নামাজ আদায় করতে আসেন মসজিদটিতে। দীর্ঘ বছরের পুরাতন মসজিদটিতে সামান্য বৃষ্টি হলেই পানি উঠে, রাস্তা থেকে মসজিদটি নীচু হয়ে যাওয়ায় মসজিদটিতে প্রবেশ করতে হয় নুইয়ে। এছাড়াও ওজু খানাসহ নানান সমস্যা দেখা দিয়েছে সেখানে। তাই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের সহযোগীতা নিয়ে মসজিদটির ভবন পুন:নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি এলাকার একটি অসাধুচক্র মসজিদটি নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে ও ষড়যন্ত্র করছে। বিষয়টি অত্যন্ত দু:খজনক। তিনি বলেন, ইতিপূর্বে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ অসহায় মানুষের বিপদে আপদে দু:সময়ে পাশে থেকেছি। মসজিদটির জমির মালিক আমরা নিজেরা। সকল প্রয়োজনীয় কাগজপত্রও আমাদের রয়েছে। মসজিদটি পরিচালনার জন্য সকল দায়দায়িত্ব আমাদের দিয়েছেন সালাহউদ্দিন হাজীর ওয়ারিশরা। গত পাচ বছর ধরে আমরাই মসজিদটির সকল কিছু দেখভাল করছি।  পাশাপাশি সালাহ উদ্দিন হাজীর ওয়ারিশদের সাথে জমি নিয়ে আমাদের সাথে যে ভূলবুঝাবুঝি ছিলো সেটারও মীমাংসা হয়ে গেছে আজও পর্যন্ত আমরাই মসজিদটির রক্ষণাবেক্ষণ করছি। সালাহ উদ্দিন হাজীর ও তার ওয়ারিশদের সাথে জমি নিয়ে আমাদের যে বিরোধ ছিলো তা আদালতের মাধ্যমে মিটে গিয়েছে। তাদের সাথে আমাদের সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক।  ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের সাথে সকল দলীয় কার্যক্রম বাস্তবায়ন করেছি। ২০০৯ সালের নির্বাচনে জীবনের ঝুকি নিয়ে এক নাম্বার ওয়ার্ডে কাজ করেছি। দলের দু:সময়ে আমরা মাঠ ছাড়ি নাই। পাশে ছিলাম শত বিপদেও। আমি সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর বেগম খালেদা জিয়ার নির্দেশ বাস্তবায়ণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করছি। অথচ আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে একটি স্বার্থনীশি মহল। কোথায় এসে আমাকে সহযোগীতা করবে সেটা না করেই আমার বিরুদ্ধে মিথ্যা ভ্রান্ত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে। যা আমার সামাজিক, ব্যবসায়িক, পারিবারিক, রাজনীতিক সুনাম ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। তাকে নিয়ে রাজনীতি মিথ্যাচার না করে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করতে সকলের এক সাথে এগিয়ে আসার আহবান জানাই। পাশাপাশি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
শহীদুল ইসলাম
বিএনপি নেতা, ব্যবসায়ি ও সমাজ সেবক
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

Related posts

সাজু ডেভেলপারস’র সুনামক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছেন একটি দুষ্টু চক্র

Bablu Hasan

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে একজনকেও আস্ত রাখা হবে না: মুফতি মনির হোসাইন কাসেমী

Bablu Hasan

বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে ডিএসইসি

Bablu Hasan