বুধবার ,   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
Cnbnews

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী মান্নানের

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোনারগা উপজেলা বি এন পির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি তাহলে প্রথমেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি হাসপাতাল হবে। আমার সনাতন ধর্মাবলম্বী মা বোনদের বলছি, আপনারা সংখ্যালঘু না। আপনাদের জন্ম নিবন্ধন রয়েছে, আইডি কার্ড রয়েছে। আমি বিএনপি থেকে নির্বাচিত হতে পারলে আর কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডে চিত্তরঞ্জন পুকুর ঘাট এলাকায় বিএনপির প্রীতি সমাবেশ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মতবিনিময়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা মাদকের সাথে যুক্ত হয়েন না। মাদককে আপনারা না বলবেন। মাদককে প্রশ্রয় দিবেন না। এই সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না। কোন ভূমিদস্যু সিদ্ধিরগঞ্জে ঠাঁই পাবে না।

তিনি আরও বলেন, আমি ধানের শীষে ভোট চাই আপনাদের দোয়া চাই। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই। আপনারা না থাকলে আমাদের বেইল নেই। আপনাদের দিয়ে জনগণকে দিয়েই আমি নেতা।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায় কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এডভোকেট মোঃ শাহীন খানের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সাল প্রমুখ।

Related posts

বিশ্ব ক্যান্সার দিবসে সেমিনারে বক্তারা ক্যান্সার প্রতিরোধে সকল প্রচেষ্টা এখনই ব্যাপকভাবে শুরু করা প্রয়োজন

Bablu Hasan

নূরী হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

Bablu Hasan

২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ পিছাতে পারবে নাঃ আবু নাসের শেখ

Bablu Hasan