বুধবার ,   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
Cnbnews

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে: সাবেক সাংসদ গিয়াস উদ্দিন

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াস উদ্দিন  বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, লুটপাট চালিয়ে দেশে  সন্ত্রাস কায়েম করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেলে জালকুড়ি হাই স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

গিয়াস উদ্দিন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন,  অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

শামীম ওসমানকে গডফাদার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে। ২০০১ সালে পরাজিত হওয়ার পর বোরখা পরে সে পালিয়েছিল। আবার দেশে ফিরে পুনরায় সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করেছে। বড় বড় কথা বলে বলেছিল, বিএনপি নেতাকর্মীদের মাটির নিচ থেকে তুলে এনে বিচার করবেন। তখন বলেছিলাম, সে চাপাবাজ। আবারও সে বোরখা পরে পালাবে। তাই হয়েছে। সে পালিয়েছে।

তিনি বলেন, দলে স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা আত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড়া দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।

গিয়াসউদ্দিন আরো বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র জনতার উপর গুলি করে রক্ত ঝরিয়েছে। এই বিচার বাংলার মাটিতে হতেই হবে।

 

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম আসলামসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ড বিএনপির কর্মীরা ও থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related posts

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মামুন মিয়া

Bablu Hasan

বিকেএমইএ সভাপতি সম্পর্কে যা বললেন ছাত্রদল নেতা রাজীব

Bablu Hasan

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী মান্নানের

Bablu Hasan