শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ:৮

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি টিনশেড বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছ।

সোমবার (৩ মার্চ) এ বিস্ফোরণে দুটি পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এ বিস্ফোরণ গুরুতর দগ্ধরা হলেন- রিকশাচালক মো. হান্নান (৫৫), ও তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। অপর পরিবারের সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস) ৷ ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।

Related posts

মোহাম্মদ হাতেমের সাথে ঔদ্ধত্য আচরণ করা সেই ছাত্রদল নেতার ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ

Bablu Hasan

অনুর্ধ-২৩ দলের খেলোয়ারদের উপহার সামগ্রী দিলেন নীট কনসার্ন

Bablu Hasan

জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা

Bablu Hasan