শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

প্রচারণায় সরগরম সিদ্ধিরগঞ্জ

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ প্রচার প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জ-৩ আসন (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ)। দলীয় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা দিনরাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। গতকাল হীরাঝিল তিন নাম্বার গলি বালুর মাঠে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা। ছাত্র নেতা আব্দুল কাদির ও রফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে উঠন বৈঠকটি জনসভায় রুপ নিয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিব। তিনি বলেন, বিগত বছর গুলোতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বন্দী অবস্থায় রয়েছিল। দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।
এসময় ছাত্র নেতা আব্দুল কাদির ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম সুমন বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলে কাঁধে কাধ মিলিয়ে ধানের শীষ প্রতীকে ১২ তারিখ সারাদিন আজহারুল ইসলাম মান্নান-কে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Related posts

প্রধানমন্ত্রীর সঙ্গে হুইপদের সাক্ষাৎ

Bablu Hasan

ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি

Bablu Hasan

চোলাই মদ প্রস্ততকালে মাদক ব্যবসায়ী আটক 

Bablu Hasan