শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

Print Friendly, PDF & Email

প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ থানার পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি কন্যা শিশুর। মৃত প্রসব হওয়ায় নবজাতকটির মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন বলেন, ‘স্থানীয় লোকজন ডাস্টবিনে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি লুঙ্গি পেঁচিয়ে রাখা ছিল। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Related posts

আওয়ামীলীগের ত্যাগী নেতা মতিউর রহমান মতি

Bablu Hasan

দুস্থদের নিয়ে কাউন্সিলর পলিনের ইফতার মাহফিল

Bablu Hasan

রুপসী-কাঞ্চন সড়কে আজাবুরের নেতৃত্বে পরিবহন চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন মালিক, শ্রমিকরা

Bablu Hasan