বুধবার ,   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
Cnbnews

দুই সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের স্মারকলিপি পেশ

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও দৈনিক ভোরের কাগজের সিদ্ধিগরঞ্জ প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনকে যড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক এজাহার থেকে নাম প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের দপ্তরে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ স্মারকলিপি দেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসনে চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর, বাংলা টিভির সাংবাদিক হাসান মজুমদার বাবুল, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক রিপন মাহমুদ আকাশ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য মোঃ আরিফ হোসেন, কামরুল হাসান, মেহেদী হাসান সৈকত ও আশিকুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২১ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মোঃ মিলন নামে এক মাছ ব্যবসায়ী গুলিতে নিহত হয়। এই ঘটনায় নিহত মিলনের স্ত্রী মোসাঃ শাহনাজ বাদী হয়ে গত ১৮ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-০৭। মামলায় উদ্দেশ্যমূলকভাবে ঐ হত্যা মামলায় ৪৪ নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও ৫৫ নং আসামী করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনকে। যা অত্যন্ত দুঃজনক ও নিন্দনীয়।

বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফরহাদ হোসাইন বিগত বিএনপির আমলে দেশ বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে সাংবাদিকতা করে আসছিলেন। পরবর্তীতে ঐ দৈনিক বন্ধ হয়ে গেলে দৈনিক আমারদেশ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বিগত সরকার দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়। পরবর্তীতে ফরহাদ হোসাইন দৈনিক ভোরের কাগজ পত্রিকায় সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি হিসাবে অদ্যবধি কর্মরত রয়েছেন।

স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি একটি স্বার্থান্বেষী মহল মামলার সহজ সরল বাদীনিকে ভুল তথ্য পরিবেশন করে সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ও সাংবাদিক ফরহাদ হোসাইনকে হত্যা মামলায় আসামী করিয়েছেন।

পেশাদার দুইজন গণমাধ্যমকর্মীকে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনেকরি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার এজাহার থেকে সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ও ফরহাদ হোসাইনের নাম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

 

Related posts

 ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে ঘীরে সংঘর্ষ, গুলি আহত-২০

Bablu Hasan

জমজ দুই বোন পেলেন গোল্ডেন জিপিএ-৫

Bablu Hasan

জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

Bablu Hasan