শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

ডিমের মূল্য তদারকির লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান

Print Friendly, PDF & Email

নিজেস্ব প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও পরিচালকের সরেজমিন তত্ত্বাবধানে আজ ১২ আগস্ট তারিখ সকাল ৮.৩০ মিনিট হতে দুপুর ২ টা পর্যন্ত ডিমের মূল্য তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি টিম কর্তৃক ঢাকা মহানগর এলাকায় বাজার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা মহানগরীর বৃহৎ ডিমের আড়তে পাইকারী বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

ঢাকা মহানগরীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম।

অভিযানে বিভিন্ন ফার্ম থেকে ডিম ক্রয় করা হলেও ক্যাশমেমোতে ডিমের দর এবং মোট টাকার কথা উল্লেখ না থাকা, ডিম বিক্রিতে পাকা ক্যাশমেমো না থাকা, ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মেসার্স মিলন এন্টারপ্রাইজ, মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স এবং মেসার্স মুস্তাফিজ ট্রেডার্সকে ১০,০০০/- টাকা করে অর্থাৎ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মোহাম্মদপুর টাউনহল বাজার এলাকায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান কর্তৃক পরিচালিত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

Related posts

মণিরামপুর হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি

cnb editor

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল-সম্পাদক আনারুল সাংগঠনিক আব্দুর রহমান ও মিজানুর

cnb editor

জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

Bablu Hasan