শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

রাজধানীর বনানী থানাধীন টিএনটি এলাকা হতে গ্যাং লিডার সজিব@কালা সজিব সহ দুর্ধর্ষ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

Print Friendly, PDF & Email

নিজেস্ব প্রতিবেদকঃ রাজধানীতে  ১৩ আগস্ট ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ০০৩৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার বনানী থানাধীন ০৫নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের কতিপয় সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের গ্যাং লিডার ১) মোঃ সজিব@কালা সজিব (২২), পিতা-মোঃ কাওসার, জেলা-টাঙ্গাইল, এবং তার সহযোগী ২) মোঃ ইব্রাহীম (২০), পিতা-মোঃ আমজাদ হোসেন, জেলা-বগুড়া, ৩) মোঃ ইমন ইসলাম (২১), পিতা-মৃত কামাল, জেলা-নরসিংদী’দেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামীদের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত ০২ টি চাকু, ০১টি খুর এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Related posts

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির আন্তরিকতায় অবহেলিত উপজেলা হাইমচর ফিরে পেয়েছে প্রাণ শরীফ মোঃ মাছুম বিল্লাহ

admin

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

Bablu Hasan

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে: আলহাজ্ব আনিসুর রহমান সানি

Bablu Hasan