শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

সংঘর্ষের ঘটনায় চার’শ জনের নামে মামলা

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সরকারি কাজে বাধা, পুলিশের উপর আক্রমন, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকাতার অভিযোগে এজাহারনামীয় ২৩ জন এবং অজ্ঞাত আরও চার,শ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Related posts

নারায়ণগঞ্জের ডেইরী আইকন নজরুল ইসলাম

Bablu Hasan

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

Bablu Hasan

মামলা উঠাতে ব্যবসায়ী সোহাগকে প্রাণনাশের হুমকি, প্রশাসনের সহযোগীতা কামনা

Bablu Hasan