শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

চলে গেলেন বলিউড অভিনেতা মনোজ কুমার

Print Friendly, PDF & Email

সিএনবিঃ বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

ফ্যাশন শো’র মাধ্যমে ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন মনোজ কুমার।

এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। সর্বশেষ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

শুক্রবার ভোরে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, আগামিকাল শনিবার সকালে তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন তারকারা।

Related posts

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করে কোটা সংস্কার চায় রীটকারী নেতারা

Bablu Hasan

আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা: মামুনুল

Bablu Hasan

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী শাহ নিজাম

Bablu Hasan