শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান,সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান।পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।

Related posts

দশম বার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

Bablu Hasan

আর কত রক্ত চায় আলাউদ্দিন

Bablu Hasan

শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

Bablu Hasan