শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

আড়াইহাজারের মানুষের ভালবাসায় নির্বাচন করছি: শাহজালাল মিয়া

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। সাধারণ মানুষের সাথে মিশেছি। মানুষের ভালবাসায় পরপর দুইবার আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছি।

সব সময় অসহায় মানুষের বিপদে আপদে দু:সময়ে ঝাঁপিয়ে পড়েছি। এবারও মানুষের ভালবাসায় আবারো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি জনগণের ভোটে আবারো নির্বাচিত হয়ে আড়াইহাজারবাসীর সেবা করবো। তিনি শনিবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় দোয়াত কলম মার্কায় গণসংযোগ কালে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় শাহজালাল মিয়া আরো বলেন, বর্তমান সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন উপজেলা নির্বাচনে যেন কারো পেশী শক্তি ব্যবহার না হয়। নির্বাচনে যেন সাধারণ জনগণ কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেজন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

Related posts

দ্রুতই চালু হচ্ছে মেট্রোরেলের বন্ধ থাকা ২ স্টেশন

Bablu Hasan

আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ণ দিলে, জনগণের সেবা করতে চান কামরুল হাসান রিপন

Bablu Hasan

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে কেক কাটলেন অয়ন ওসমান

Bablu Hasan