শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ গ্রেফতার

Print Friendly, PDF & Email
সিএনবি নিউজ,ঢাকাঃ  গতকাল ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন কদমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার শাহজাহানপুর থানার মামলা নং-০৬(০৯)২০১২, দায়রা নং-৬৭৪/১৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ হানিফ (৪৭), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-বলরামপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-মাতুয়াইল, থানা-ডেমরা, ঢাকা‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

ঢাবির ৫৩তম সমাবর্তন

Bablu Hasan

এখনও পিজিসিবির এমডি বঙ্গবন্ধু প্রকৌশল সমিতির সভাপতি প্রতিমন্ত্রী বিপুর আশীর্বাদে পরীক্ষায় দ্বিতীয় হয়েও এমডি নিযুক্ত হন গাউছ মহিউদ্দিন

Bablu Hasan

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Bablu Hasan