শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

আতঙ্ক নয়, সচেতনতাই প্রতিরোধের উপায়

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘন্টাব্যাপী র‌্যালি ও লিফটেল বিতরণ কর্মসূচী পালন করেছেন বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। র‌্যালিটি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়। র‌্যালি চলাকালে এলাকার শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদারসহ নানা পেশাজীবী মানুষের কাজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি সোহাগ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলুর সার্বিক তত্বাবধানে র‌্যালিতে অংশগ্রহন করেন সিদ্ধিরগঞ্জের পেশাজীবী ও গণমান্য ব্যক্তিবর্গ। এসময় আতঙ্ক নয় সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায় এই বিষয়টিই সবার মাঝে তুলে ধরা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি কায়সার হামিদ, মোক্তার হোসেন শুভ, এম এ রহিম, ইকবাল হোসেন, আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন রিয়াদ, সৈয়দ মোহাম্মদ সুমন, আল-আমিন শাহিন, সোহানুর রহমান সোহান, কিবরিয়া মীর, সাইফুল ইসলাম শ্রাবন, হুজাইফা হোসেন,
সাংগঠনিক সম্পাদক, খায়রুল আনোয়ার সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম শেখ, মেহেদী হাসান এরিক, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক, ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সহ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, ইভেন্ট সম্পাদক, হোসাইন মোহাম্মদ আফ্রিদী, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাইয়ুম মিয়া, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সবুজ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন ফাহিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সনিয়া আক্তার, অন্যনা হোসাইন, সুচনা ইসলাম রিংকি, নীলা আক্তার, মোহাম্মদ অনিক, ইমরান হোসেন রিফাত প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে সোহাগ ইব্রাহীম বলেন, অনেক সময় ডেঙ্গুর জন্য যে ওষুধটি দেয়া হচ্ছে, সে ওষুধে কাজ হচ্ছে না। এর কারণ হল প্রতিনিয়ত তার স্বভাব পরিবর্তন হচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে।

এসময় ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু বলেন, আতঙ্ক নয়, সকলকে সচেতন হতে হবে। একইসাথে ডেঙ্গু মশার কামড় এবং লার্ভা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য বাসা-বাড়ি, কর্মস্থলের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ডাবের খোসা-টায়ার, কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া, দিনে-রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। এছাড়াও জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন। ডেঙ্গুর এই প্রকোপের সময়ে বেশী বেশী পানি, ডাবের পানি এবং পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Related posts

ভূমিদস্যু দখলদার সুরুজ মিয়ার লাগান টামনে কে? প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগীরা

Bablu Hasan

কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি

Bablu Hasan

আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুরের ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল গ্রেফতার

Bablu Hasan