রবিবার ,   ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

ময়লার গাড়িতে নবজাতকের মরদেহ

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়ি থেকে আনুমানিক পাঁচ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মিজমিজি পূর্বপাড়া আবু তালেবের হোসাইনিয়া মাদরাসার সামনে থেকে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর নামের এক পরিচ্ছন্নকর্মী পূর্বপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে গাড়িতে রাখার সময় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে খবর দিলে তারা নবজাতককে কবর দিয়ে দেন। পরিচ্ছন্নকর্মী আলমগীর বলেন, আমি হোসাইনিয়া মাদরাসার আশেপাশের চারটি বাড়ি থেকে ময়লা নিয়ে যখন গাড়িতে রাখতে যাই তখন একটি পলিথিনে পেঁচানো অবস্থায় নবজাতকটি দেখতে পাই। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে স্থানীয়দের কাছে মরদেহটি রেখে আসি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, ময়লার গাড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো ওয়ারিশ না থাকায় স্থানীয়ভাবে মরদেহটি দাফন করা হয়েছে।

Related posts

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Bablu Hasan

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন নেতৃত্বে সাজ্জাদ-মোশাররফ

Bablu Hasan

গোলাম সরোয়ার সচিব নাকি প্রতারক

cnb editor