শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

গত ২৫ মে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে গ্যাসের নামে আলাউদ্দিনের কোটি টাকারবাণিজ্য শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যার প্রতিবাদ জানিয়েছেন, সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকার আলাউদ্দিন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মিয়া। তিনি বলেন, সংবাদটিতে আমার নামে যে ধরনের তথ্য প্রদান করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। একটি স্বার্থন্নেশী মহল আমার রাজণৈতিক, সামাজিক,ব্যবসায়িক, পারিবারিক সুনামক্ষন্নে গণমাধ্যমে এসকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে। যার তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন, একটি পক্ষ গ্রামবাসীর কথা বলে বিভিন্ন মহলে আমার নামে মিথ্যা ও বানোয়াট কথা ছড়াচ্ছেন। যেগুলোর কোন ভিত্তি নেই। তিতাস গ্যাসের নামে আমি কোন টাকা গ্রামবাসীর কাছ থেকে নেইনি। একটা পক্ষ তার স্বার্থ হাসিল করতে এ ধরনের কথা ছাড়চ্ছে। আমি যত সম্পদ করেছি। হালাল ভাবে সৎ উপার্জনের মাধ্যমে করেছি। কারো টাকা মেরে করিনি। সংবাদে আমার নামে যে সখল তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
হাজী আলাউদ্দিন
চেয়ারম্যান, হাজী আলাউদ্দিন জেনারেল হাসপাতাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ

 

Related posts

হাসিনা-বিপুর দোসর কেন এখনও বহাল তবিয়তে! পিজিসিবির দুর্নীতিবাজ ও অবৈধ এমডি গাউছ মহিউদ্দিনের খুটির জোর কোথায়?

Bablu Hasan

ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ

Bablu Hasan

চাঁদপুরে অস্ত্রের মুখে গরু লুট, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার

Bablu Hasan