রবিবার ,   ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

Print Friendly, PDF & Email

শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নেয়ায় কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, নতুন বছরের শুরুতেই প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে মুক্তিযুদ্ধের বই দেয়া হবে। শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, সব ছাত্রছাত্রী নতুন বই পাবে। হাওর, চর ও পার্বত্য অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যেসব এলাকায় শিক্ষক সংকট আছে ও থাকার ব্যবস্থা নেই, সেই সমস্যাও দূর করতে পরিকল্পনা হাতে নিয়েছি।

 

সিএনবি/সিএসএস

Related posts

বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার

Bablu Hasan

তোলারাম কলেজে অনাকাংখিত ঘটনার বিষয়ে যা বললেন মোহাম্মদ হাতেম

Bablu Hasan

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় এমপি বাবু

Bablu Hasan