শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

Print Friendly, PDF & Email

কালিয়াকৈরে উঠান বৈঠক ও

বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর থানার উদ্যোগে আটাবহ ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, এ শ্লোগানকে সামনে রেখে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং,  কুসংস্কার,  যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধের লক্ষে এ উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার জালশুকা বাজারে কালিয়াকৈর থানার ১৭ নং বিট এর পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং   আটাবহ ইউনিয়ন বিটের ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ পিপিএম।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলী, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গাজীপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহ-সভাপতি  এরশাদ হোসেন,ইউপি সদস্য আব্দুস সালাম, যুবদল নেতা ক্যাপ্টেন আল-মামুন,  রমজান হোসেন, আব্দুল আলীম  আলীমসহ প্রমুখ।

Related posts

লক্ষ্মীপুরে জমি দখল করে গাছ কেটে নিয়ে যায় অভিযোগ ইসমাইলের বিরুদ্ধে

cnb editor

খাগড়াছড়িতে ৩৩ অবৈধ ইটভাটা,বিপর্যয়ে পরিবেশ ও জনস্বাস্থ্য

cnb editor

সমাজসেবা করতে হলে ইচ্ছেশক্তি, মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রয়োজনঃ মোহাম্মদ সোহাগ

Bablu Hasan