শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জে ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে৷

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীঘ্রই উক্ত বিলুপ্ত করা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছিলো।

অন্যদিকে, একইদিন ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি। কমিটিতে সভাপতি করা হয়েছিলো রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয় রাহিদ ইসতিয়াক সিকদারকে।

Related posts

প্রয়াত সাংবাদিক ও স্বজনদের জন্য সিটি প্রেসক্লাবে দোয়া

Bablu Hasan

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল যোষণা

Bablu Hasan

চোরাগুপ্তা হামলা কারীদের পিঠের চামড়া থাকবে নাঃ বিসিবি পরিচালকগাজী গোলাম মর্তুজা পাপ্পা

admin