শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

Print Friendly, PDF & Email

রাঙামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বলেন, হ্রদে পানি বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ৬টা থেকে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বিপৎসীমার নিচে নেমে গেলে বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানি কমে আসায় ৯ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।

Related posts

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ,সাধারণ মানুষের প্রতিবাদ

Bablu Hasan

সেইফ ফুড কার্নিভালে খাদ্যমন্ত্রী  নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে

Bablu Hasan

সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে ভবন নির্মাণ

Bablu Hasan