বুধবার ,   ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
Cnbnews

অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাবে, আশা বিএনপির

Print Friendly, PDF & Email

নিজিস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলছি, এই সংস্কার কাজগুলো যেন হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় ও সুযোগ দিতে চাই। আমরা আশা করি, তারা (অন্তর্বর্তী সরকার) জনগণের চাওয়া-পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মূলত আগামী ১৪ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতেই এই সমন্বয় সভার আয়োজন করেছে দলটি। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংষ্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি, যেন এই সংষ্কার কাজগুলো হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি— তারা (অন্তর্বর্তীকালীন সরকার) জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন।

তিনি আরও  বলেন, আমরা আশা করব- অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন। যার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, গণতন্ত্রের বিকল্প নাই।

ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরণের সমস্যা থাকতে পারে। ছাত্র-জনতার বিল্পবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে। তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে।

Related posts

বাঁচতে চায় আগুনে পুড়ে যাওয়া মানছুরা

Bablu Hasan

প্রয়াত সাংবাদিক ও স্বজনদের জন্য সিটি প্রেসক্লাবে দোয়া

Bablu Hasan

বহিরাগত শ্রমিকদের তান্ডব,আতঙ্কে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার এ কর্মরত চাইনীজ নাগরীকরা।

cnb editor