শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

রুপগঞ্জকে একটি পরিবারে রুপান্তর করতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী সেলিম প্রধান

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জের রুপগঞ্জকে একটি পরিবারে রুপান্তর করতে, রুপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, ভূমিদস্যু চিরতরে মুছে দিতে এবং একটি শান্তিময় রুপগঞ্জ গড়ে তোলার লক্ষে আসন্ন রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ণপত্র জমা দিয়েছেন, রুপগঞ্জের অসহায়, গরীব, মেহনতি মানুষের কন্ঠস্বর রুপগঞ্জের আশাহত, ভাগ্যাহত মানুষের সুখ,দুখের সারথি রুপগঞ্জবাসীর আপনজন জাপান বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান।

রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সেলিম প্রধান বলেন, সব জায়গায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন করছে। তবে আমি একজন এমন প্রার্থী যে পেশায় একজন ব্যবসায়ী। আমি নমিনেশন জমা দিয়েছি। তবে আমার নির্বাচনের পথে অনেক বাধা এসেছে, আরও আসবে। আমি কাজ করে যাবো, কোন বাধা আমাকে আটকাতে পারবে না।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমার আইনগত বিষয়গুলো সব স্পষ্ট। মামলাগুলো সব চলমান রয়েছে। আইনের কোন রকমের ফাঁক নেই। তবে অনেকে অনেক কিছু প্রচার করার চেষ্টা করছে, যেগুলো মিথ্যা ও বানোয়াট। এসবে কর্ণপাত না করতে রুপগঞ্জবাসী আহবান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সেলিম প্রধান ক্যাসিনো ডন না। একটা বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। তবে সরকার আমার বিপক্ষে না।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ করা হবে।

Related posts

হত্যা মামলার আসামি জামিনে এসেই এলাকায় শোডাউন, আতঙ্কিত বাদি ও এলাকাবাসী

Bablu Hasan

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকেঃ শহিদুল ইসলাম ফাহিম

Bablu Hasan

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

Bablu Hasan