শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

১৫ আগস্ট ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Print Friendly, PDF & Email

নিজেস্ব প্রতিবেদকঃআজ ১৫ আগস্ট ২০২৩ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

শোক দিবস অনুষ্ঠানের শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামানের নেতৃত্বে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিয়ে সকাল ১০.০০ টায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, সকাল ১১.০০ টায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিটি দপ্তরের পক্ষ থেকে টিসিবি ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বর্ণিত পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমেও অংশগ্রহণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিয়ে টিসিবি ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অতঃপর বাণিজ্য মন্ত্রণালয় ও তার আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে টিসিবি ভবন অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

Related posts

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র কর্মসূচী পালন এবং দেশব্যাপী দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Jubayer Islam

বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক ছেড়ে পালালেন চার ডেপুটি গভর্নর

Bablu Hasan

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির আন্তরিকতায় অবহেলিত উপজেলা হাইমচর ফিরে পেয়েছে প্রাণ শরীফ মোঃ মাছুম বিল্লাহ

admin