রবিবার ,   ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার (১২ আগস্ট ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১২ আগস্ট ২০২৩ তারিখ দুপুর ১২১৫ থেকে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী রবরব-৭ লঞ্চের দ্বিতীয় তালায় ব্লু রঙের ব্যাগ কাঁধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ০৭ টি প্যাকেট এ মোটঃ ০৭ কেজি ২০০গ্রাম (গাঁজা) জব্দ করা হয় ও মাদক ব্যাবসায়ী মোঃ আমির হোসেন-২৫ (গ্রামঃ মিবিকান্দী, পোঃ মধ্যনগর, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক (গাঁজা) চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Related posts

এফবিসিসিআই প্রশাসককে সহায়তায় সদস্য হলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

Bablu Hasan

সিইসিকে ক্ষমা করবে না ইসলামী আন্দোলন

CNB Sub-Editor

কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

cnb editor