শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ৮০০ কোটি ছাড়াল টোল

Print Friendly, PDF & Email

যানজট আর মানুষের ভিড়ে ঠাসাঠাসি, ঈদযাত্রা মানে এমন চিত্র ভেসে ওঠে চোখের সামনে। ঈদের ছুটির বেশিরভাগ সময় আসা-যাওয়ার পথেই চলে যেতো। গত এক বছরে পদ্মা সেতু দিয়ে চলাচলকারীরা ভুলতে বসেছেন সে অসহনীয় যানজট আর ভিড়ের কথা। এখন তাদের ভাবতেই অবাক লাগে যে এ যাত্রা কতোটা স্বস্তির, কতোটা আনন্দের।

পদ্মা সেতু দিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। ঈদে একদিকে যেমন নির্বিঘ্নে ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছেন তেমনি রাজস্বও বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।

নির্বাহী প্রকৌশলী বলেন, যান চলাচল শুরুর এক বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে পদ্মা সেতুতে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

Related posts

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ গ্রেফতার

Bablu Hasan

ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক

Bablu Hasan

সোনারগাঁয়ে বইছে নির্বাচনী হাওয়া, নির্বাচনের মাঠে একাধিক প্রার্থী

Bablu Hasan