শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

ঘোড়া প্রতীক পেলেন সাংবাদিক টুনু তালুকদার

Print Friendly, PDF & Email

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেলেন সাংবাদিক এমআর টুনু তালুকদার।

সোমবার দুুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা গোলাম সারওয়ার তাকে ঘোড়া প্রতীক বরাদ্ধ দেন। এরআগে গত ১৮ জুন কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। সোমবার প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সাংবাদিক টুনু তালুকদার।

প্রতীক পেয়ে এম আর টুনু তালুকদার বলেন, বিগত দুই বছর ধরে এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজ ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবো। তিনি বলেন, আমাকে আগামী ১৭ জুলাই ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করাই হবে আমার মূল কাজ। এজন্য ইউনিয়নবাসীর দোয়া আর ভালবাসা ও ভোট কামনা করেন।

প্রসঙ্গত, টুনু তালুকদার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ওই ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছোট মিয়ার পুত্র। সাংবাদিক টুনু তালুকদার বর্তমানে আনন্দ টিভিতে সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া সিলেটের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সিলেট ইমজার সদস্য এবং বিশ্বনাথ প্রেসক্লাবের একাংশের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

Related posts

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীকে রুপগঞ্জের মাঠ গোছানোর নির্দেশ

Bablu Hasan

রেড অ্যালার্ট ইসলামাবাদে, রাজধানীতে রাজনৈতিক কোনো দলের সভা কিংবা এ জাতীয় কর্মসূচি সাংবিধানিকভাবে নিষিদ্ধি

Bablu Hasan

অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বানিয়ে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছেন মাইফুড বেকারীর মালিক বাবুল মিয়া

Bablu Hasan