রবিবার ,   ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

ঠকব না, দেশের মানুষকে আমরা ঠকাব না: অর্থমন্ত্রী

Print Friendly, PDF & Email

সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রার দিকে। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।

তিনি বলেন, আমি বাজেট সম্পর্কে যতবার আলোচনা করেছি, প্রত্যেকবার একটি কথা বলেছি যে, উইন উইন সিচুয়েশন; আমিও গরিবের সন্তান ছিলাম। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে অর্জন কিছু করব এটা আমরা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে সবার জন্য আমরা বাজেটটি করেছি।

Related posts

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী শাহ নিজাম

Bablu Hasan

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল-সম্পাদক আনারুল সাংগঠনিক আব্দুর রহমান ও মিজানুর

cnb editor

ডিআরইউতে কোটা সংস্কার রিটকারীদের মতবিনিময় ১৯ নভেম্বর

Bablu Hasan