শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

স্ত্রীকে হত্যার দায় স্বীকার করলেন পাসন্ড স্বামী

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন পাষন্ড স্বামী।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেন মানিক পাটোয়ারী।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াযুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের জালকুরি পশ্চিম পাড়া এলাকায় স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন আদালতে। গত বুধবার বিকেলে তার স্ত্রীকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় তিনি।

পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় ওই গৃহবধূকে খানপুর তিন’শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘাতক মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুরি বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আদালতে ঘাতক স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।

 

Related posts

আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুরের ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল গ্রেফতার

Bablu Hasan

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Bablu Hasan

আইন কলেজের উন্নয়ণের আশ্বাস জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার

Bablu Hasan