শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “জুলাই আন্দোলনে যেসব নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে।

রবিবার (৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সদর এলাকার নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধু সুমাইয়ার বাসায় সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “যারা শহীদ হয়েছে, তাদের যে পূর্ণ হক রাষ্ট্র নিশ্চিত করেছে, সেটা যেন তারা ঠিক মতো পায়, তা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছে। শহীদ এ নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকটগুলো কি, সেটা আমি জানতে চাই।

তিনি আরো বলেন, “তার মন্ত্রণালয়ের অধিনে যতটুকু শক্তি ও রিসোর্স আছে, সেগুলো আমি শহীদ মেয়েটির পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি, সেটি নিয়ে কাজ করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related posts

ঢাকাকে পূর্ণ বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হলে ঐতিহ্যকে ধারণ করতে হবেঃ মেয়র ব্যারিস্টার শেখ তাপস

Bablu Hasan

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Bablu Hasan

প্রধানমন্ত্রীর সঙ্গে হুইপদের সাক্ষাৎ

Bablu Hasan