শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

নীট কনসার্ন কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোল্লা  ও মনির হোসেন মোল্লা।
উদ্ভোধনী খেলায় নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের মোট ১৭ টি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে নীট কনসার্ন ফুটবল একাডেমি বনাম চান্দু স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় নীট কনসার্ন ফুটবল একাডেমি ২-০ গোলে চান্দু স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মোহাম্মদ হাজী রফিক সাহেব, সোহেল রানা, সুজন ভূইঁয়া, জাকির হোসেন, স্বপন, হাকিম প্রধান প্রমুখ।
এসময় নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা বলেন, দেশের খেলাধুলা মান বাড়াতে নীটকনসার্ন  গ্রুপ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শারিরিক ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের হৃদয়কে প্রফুল্ল করে। মনে প্রশান্তি জোগায়। তাই শারিরিক ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, নীট কনসার্নগ্রুপ সবসময় খেলাধুলাবান্ধব। আমরা সবসময়ই খেলাধুলার করতে সকল শ্রেনী পেশার মানুষকে অনুপ্রাণিত করি। সবসময় চেষ্টা করি সহযোগীতার হাত বাড়াতে। এসময় তিনি ভালো কাজে সকলকে পাশে চান ও সকলের সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চান।

Related posts

বাউন্ডারি নির্মাণ করে জমি দখলের অভিযোগ

Bablu Hasan

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার : আমু

Bablu Hasan

ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুসুলভ আচরণ করছে: মির্জা ফখরুল

Bablu Hasan