শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

ব্যবসায়ী হত্যা মামলায় খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ: জেলার আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, মামলায় খালাস পেয়েছেন জাকির খানসহ ১৬ জন। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তারা। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এবং সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

এদিকে মামলায় বেকসুর খালাস পাওয়ার খবরে আদালত পাড়ায় আনন্দ মিছিল করেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে সেখানে জড়ো হন হাজির খানের হাজারো সমর্থক।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। ৩০টি মামলায় এরইমধ্যে খালাস পেয়েছেন জাকির খান।

বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি বেকসুর খালাস পেয়েছেন।

Related posts

কারো কাছে হাত পেতে চলবো না আমরা: প্রধানমন্ত্রী

Bablu Hasan

৩২ পুলিশ সুপার ও ১৩ অতিরিক্ত ডিআইজি বদলি

Bablu Hasan

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, বন্ধ ২০ কারখানা

Bablu Hasan