রবিবার ,   ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নাসির গাজির বক্তব্য

Print Friendly, PDF & Email

আমি মোঃ কাজল গাজী পিতা মৃত নাসির গাজী গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় দীর্ঘ ২২ বছর শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। এরই সুবাদে ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার লাল মিয়া মসজিদের ৭ বছর যাবত মানুষের ভোটে জয়ী হয়ে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি এবং ওই এলাকার কবরস্থান কমিটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে সম্মানের সহিত এখনো দ্বায়িত্ব পালন করছি।

 

বিগত ইং সেপ্টেম্বর ২১ তারিখে একটি নামসর্বস্ব অনলাইন পেইজে আমার বিরুদ্ধে সাবেক এমপি গাজীর আস্থাভাজন আওয়ামীলীগ নেতা কাজল এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিরোনামে আমার ছবি দিয়ে অপপ্রচার চালানো হয়। এ পেইজটিতে আরো উল্লেখ করা হয় ভূমিদস্যু কাজল ওরফে ফেন্সি কজল জাল-জালিয়াতির মাধ্যমে গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ক্যানাল ইসলামবাগ এলাকার অসহায় ও নিরিহ মানুষের জমি দখল করে নিয়েছি। এবং আমার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় জমি দখল, চাঁদাবজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াই। যাহা আমার সম্মানহানি হয়। আমি আমার বিরুদ্ধে করা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিয়েছি। এবং ওই পেইজটিতে অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Related posts

আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা: মামুনুল

Bablu Hasan

এফবিসিসিআই প্রশাসককে সহায়তায় সদস্য হলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

Bablu Hasan

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসায় জাতিসংঘ

Bablu Hasan