শনিবার ,   ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ,   ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,  ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
Cnbnews

চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

Print Friendly, PDF & Email

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম শাহজাহান।

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন তিনি।

 

রাতে  হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাহান নামে ওই ব্যক্তি কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ২১ জুন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় মেডিসিন বিভাগে।

তিনি আরও জানান, শাহজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম শাহ মোশারফ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা এবং মামলার বিবরণ জানা যায়নি।

Related posts

ভাঙ্গারী ব্যবসার অন্তরালে চোরাই মালের ব্যবসা করছেন জালকুড়ির সাইদুর রহমান

Bablu Hasan

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

Bablu Hasan

ময়লার গাড়িতে নবজাতকের মরদেহ

Bablu Hasan